▾অনুচ্ছেদ-১। সংগঠনের নামকরণ
"আঞ্জুমানে ইত্তেহাদুল উলামা" সংক্ষেপে 'ইত্তেহাদুল উলামা' নামে একটি দ্বীনি, অরাজনৈতিক, উন্নয়নমূখী ও সমাজ কল্যানমূলক সংগঠন হিসাবে ফুলবাড়ী উপজেলার বৃহত্তর কল্যাণের কাজ করবে। ইনশাআল্লাহ।
আঞ্জুমানে ইত্তেহাদুল উলামা শব্দের অর্থ: আঞ্জুমান ([انجمن]{dir="rtl"}, ইংরেজী- ANJUMAN), যার অর্থ সমিতি বা সংগঠন, ([اتحاد العلماء]{dir="rtl"} ইংরেজী- ITTEHADUL ULAMA) যার অর্থ আলেমগণের ঐক্য। পূর্ণাঙ্গ অর্থ : (বাংলা- আঞ্জুমানে ইত্তেহাদুল উলামা, আরবী- [انجمن اتحاد العلماء]{dir="rtl"} , ইংরেজী- ANJUMAN- E ITTEHADUL ULAMA) আলেমগণের ঐক্যের সমিতি বা সংগঠন। ফুলবাড়ী ও ফুলবাড়ীর আশপাশের আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও একতার মাধ্যমে চারিত্রিক দ্বীনি আদর্শ সৃষ্টি করে সমাজের র্শিক, বিদআত, কুসংস্কার ও অপশক্তির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়া এবং শক্তিশালী অর্থনৈতিক ফান্ডের মাধ্যমে সমাজের গরীব, অসহায়, দুস্থ্য মানুষদের সাহায্য সহযোগীতা করা ও প্রাকৃতিক দুর্যোগে জনতার কাতারে শামিল হয়ে তার প্রতিকারের ব্যবস্থা করা।
▾অনুচ্ছেদ-২। মনোগ্রাম

লোগোর বিস্তারিত:-
আঞ্জুমানে ইত্তেহাদুল উলামা-র লোগো-র বিবরণ:-
গোল বৃত্তর উপরে আরবীতে [انجمن اتحاد العلماء]{dir="rtl"} লেখা।
নিচে বাংলায় "আঞ্জুমানে ইত্তেহাদুল উলামা" লেখা।
দুই নামের মাঝে দুটি তারকা।
ঠিক মাঝ বরাবর "জনকল্যাণ, ঐক্য, ধর্মীয় অনুভূতি, নতুন প্রজন্ম-র" আইকন।
নিচে রিবনে "ফুলবাড়ী, দিনাজপুর" লেখা।
▾অনুচ্ছেদ-৩। সংগঠন এর ধরন
এটি মূলত একটি ইসলামিক, সামাজিক, উন্নয়নমূখী, অলাভজনক, অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটি ফুলবাড়ী উপজেলার ধর্মীয়,সমাজকল্যাণ ও অন্যান্য যাবতীয় কল্যাণ মূলক কাজে ব্যবহৃত হবে।
▾অনুচ্ছেদ-৪। কার্যালয়
সংগঠনের কার্যালয়: নদওয়াতুল উলামা সিদ্দিকিয়া ক্বওমী মাদরাসায় অস্থায়ী ভিত্তিতে স্থাপিত হবে। সংগঠনের আর্থিক সঙ্গতি বৃদ্ধি স্বাপেক্ষে উপজেলার যে কোন সুবিধাজনক স্থানে নিজস্ব অথবা ভাড়া করা ভবনে সংগঠনের স্থায়ী কার্যালয় স্থাপন করা হবে। যেখান থেকে সকল কার্যক্রম পরিচালিত হবে।
▾অনুচ্ছেদ-৫। অবস্থান
ফুলবাড়ী ও ফুলবাড়ীর আশপাশের সকল এলাকা এই সংগঠনের আওতাভূক্ত থাকবে।
▾অনুচ্ছেদ-৬। সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ
১. আল্লাহ রাব্বুল ইজ্জত প্রদত্ত ও নবী করীম সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদর্শিত ইসলামী আদর্শে অনুপ্রানাদিত হয়ে সদস্যদের মধ্যে বন্ধুত্ব, একাত্ববোধ, সামাজিক ও চারিত্রিক আদর্শ সৃষ্টির মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা।
২. অত্র সমাজে ইসলামী ধ্যান-ধারণা ও ইসলামী অনুভূতি ও মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দেয়া।
৩. সদস্যদের প্রদত্ত এয়ানত বিনিয়োগের মাধ্যমে নিজেদের ও সমাজের অস্বচ্ছল মানুষদের আর্থিক উন্নতির পন্থা গ্রহণ করা।
৪. দেশীয় সংস্কৃতি,কৃষ্টি ও ঐতিহ্যের প্রতি আন্তরিকতা সৃষ্টির মাধ্যমে আদর্শ নাগরিক ও দেশত্ববোধ গড়ে তোলা।
৫. সমাজের যাবতীয় কল্যাণ এবং উন্নয়নমূলক কাজ করা।
৬. উক্ত শহরের আওতাধীন গ্রাম এবং এলাকার ছেলে মেয়েদের মধ্যে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা।
৭. প্রতিমাসে উন্নয়নের গতিবিধি নির্ণয়ে আলোচনা সভার আয়োজন করা।
৮. বৎসরে কমপক্ষে একবার ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠান, আল-কোরআনের তাফসীর, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা।
৯. দেশের শুভ বুদ্ধি সম্পন্ন জনগণকে বিশেষত তরুণ সমাজকে সংগঠিত করবে।
১০. সবসময় সমাজের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষদের পাশে থাকবে।
১১. এতিম শিশুদের নিয়ে কাজ করবে।
১২. এলাকার দরিদ্র অশিক্ষিত ছেলেমেয়েদেরর জরিপের মাধ্যমে চিহ্নিত করে প্রাথমিক দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা এবং দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ।
১৩. যৌতুক প্রথা বন্ধ করা।
১৪. মাদক ও অপরাধ মূলক কাজ থেকে বিরত থাকা এবং অন্যকে বিরত থাকার জন্য উৎসাহিত করা।
১৫. ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এবং গুণী এবং কৃতি সংবর্ধনা দেওয়া।
১৬. অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
১৭. পরিবেশ এর ভারসাম্য রক্ষার্থে যেকোনো পদক্ষেপ গ্রহণ করা।
১৮. সংগঠনের আর্থিক ভিত্তি মজবুত করতে নিয়মিত সদস্য সঞ্চয় আদায় এবং সামাজিক ব্যবসা শুরু করা।
▾অনুচ্ছেদ-৭। সদস্য পদ
১। জন্মগত বাংলাদেশী ও বাংলাদেশে অবস্থানকারী সৎ, কর্মঠ, চরিত্রবান, নিঃস্বার্থ, ত্যাগী, জনহিতৈষী, মুসলমান, আলেমেদ্বীন, শরীয়তের অনুসারী সাধারণ শিক্ষিত ও মানুষিকভাবে সুস্থ ব্যক্তি এই সংগঠনের সদস্য পদ লাভ করতে পারবে।
২। সদস্যপদ পাওয়ার উপযুক্ত ব্যক্তি সংগঠনের নির্দিষ্ট ফরম পূরণ করে; গঠনতন্ত্রে বর্ণিত সকল ধারা উপ-ধারা ও কার্যকরী সংসদের সকল সিদ্ধান্ত মেনে চলবে ও বাস্তবায়নে সচেষ্ট থাকবে এই মর্মে শপথ করতে হবে।
৩। প্রত্যেক সদস্য ভর্তির সময় ৫০/- (পঞ্চাশ টাকা) ভর্তি ফি বাবদ আদায় করতে হবে।
৪। প্রত্যেক সদস্যকে মাসিক/এককালিন এয়ানত কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী যখন যা ধার্য্য করা হয় তা আদায় করতে হবে।
▾অনুচ্ছেদ-৮। সদস্য পদ বাতিল
(ক) কোন সদস্যের বিরুদ্ধে দেশ কিংবা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কোন কাজ প্রমাণিত হলে তার সদস্যপদ বাতিল হবে।
(খ) কার্যকরী পরিষদের কোন সদস্য যুক্তি সংগত কোন কারন ছাড়া পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল হবে। এক্ষেত্রে কার্যকরী পরিষদের সর্বসম্মতি/সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
(গ) সংগঠনের স্বার্থ পরিপন্থী ও আর্থিক ক্ষতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তির সদস্যপদ বাতিল বলে গণ্য হবে। এবং অভিযোগ প্রমাণিত হলে ক্ষতি পূরণ অবশ্যই দিতে হবে; না হয় গঠনতন্ত্র অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
▾অনুচ্ছেদ-৯। সদস্যদের সুবিধা
১. সংগঠনের সকল সদস্যের বিপদ-আপদে সংগঠনের কার্যকারী পরিষদসহ সবাই পাশে থাকার চেষ্টা করবে।
২. সংগঠনের সকল সদস্য সংগঠনের উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবে।
৩. নির্বাহী পরিষদসহ সকল সদস্যের নিঃস্বার্থভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।
৪. কোন অভিযোগ, কোন অনুযোগ, পরামর্শের জন্য কার্যকারী পরিষদের সাথে যোগাযোগ করতে হবে।
৫. সকল সদস্যকে সময়মত সাপ্তাহিক চাঁদা প্রদান করতে হবে।
৬. সদস্যদের মধ্যে কোন অভ্যন্তরীণ কোন্দল থাকা যাবে না,যা সংগঠনে বিরূপ প্রভাব ফেলে।
▾অনুচ্ছেদ-১০। পদ হতে ইস্তেফা
কার্যকরী পরিষদের কোন সদস্য অথবা কোন সাধারণ সদস্য ইস্তেফা দিলে তার কারণ উল্লেখ করে সভাপতি বরাবর দরখাস্ত পেশ করতে হবে। সভাপতি কার্যকরী পরিষদের সর্বসম্মতিক্রমে সদস্যের পদত্যাগ পত্র গ্রহন কিংবা বাতিল করতে পারবেন। অবশ্যই উপদেষ্টা পরিষদের ক্ষেত্রে এ ঘটনা ঘটলে উপদেষ্টা পরিষদই তার সমাধান করবেন।
▾অনুচ্ছেদ-১১। তহবিল
(ক) তহবিল বলতে আঞ্জুমানে ইত্তেহাদুল উলামা সংগঠনের অর্থনৈতিক কর্মকান্ডকে বোঝাবে।
(খ) সংগঠনের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখার জন্য একটি ফান্ড গঠন করা হবে।
(গ) সংগঠনের আয়ের উৎস হবে-
১. সদস্যদের মাসিক এয়ানত।
২. সদস্যদের বিশেষ দান।
৩. প্রকাশনা থেকে আয়।
৪. সদস্য ভর্তি ফি।
৫. ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি অনুদান।
৬. বিভিন্ন প্রকল্প থেকে অর্জিত মুনাফা।
৭. সভা, সেমিনার, সাংস্কৃতিক কর্মকান্ড থেকে আয়।
▾অনুচ্ছেদ-১২। মাসিক এয়ানত
(ক) সংগঠনের প্রত্যেক সদস্যকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে নির্ধারিত ১০০ টাকা প্রদান করে রশিদ গ্রহণ করতে হবে অথবা সমুদয় একবছরে একবারে প্রদান করিলে সেক্ষেত্রে ১০০০ টাকা দিতে হবে।
▾অনুচ্ছেদ-১৩। সাংগঠনিক কাঠামো
সংগঠনের সাংগঠনিক কাঠামো হবে ৩ স্তরের,
যথাঃ
(ক) কার্যনির্বাহী কমিটি
(খ) উপদেষ্টা পরিষদ
(গ) কার্যকরী পরিষদ
(ক) কার্যনির্বাহী কমিটি: অত্র সংগঠনের সকল সদস্যদের নিয়ে কার্যনির্বাহী কমিটি গঠিত হবে।
(খ) উপদেষ্টা পরিষদ : ১১ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ থাকবে (প্রয়োজন অনুযায়ী সংখ্যা বাড়তে পারে)। যারা বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে সংগঠনকে সহযোগিতা করবেন। ফুলবাড়ী ও আশপাশের গণ্যমান্য উলামায়ে কেরামের দ্বারা উপদেষ্টা পরিষদ গঠিত হবে।। এছাড়াও বিগত কার্যকরী কমিটির বিদায়ী সভাপতি ও সাধারন সম্পাদক উক্ত উপদেষ্টা কমিটিতে অন্তর্ভূক্ত হবে। উপদেষ্টা পরিষদ মূলত সংগঠনের অভিভাবক হিসাবে ও নির্বাচন পরিচালনা ও পরামর্শ দানে ভূমিকা পালন করবেন।
(গ) কার্যকরী পরিষদ : সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২৬ সদস্যের কার্যকরী কমিটি থাকবে। কমিটির মেয়াদকাল হবে দুই বছর।
- ●সভাপতি ০১ জন
- ●সিনিয়র সহ সভাপতি ০১ জন
- ●সহ-সভাপতি ০৪ জন
- ●মহাসচিব ০১ জন
- ●যুগ্ম মহাসচিব ০৪ জন
- ●সাংগঠনিক সম্পাদক ০১ জন
- ●সহকারী সাংগঠনিক সম্পাদক ০৩ জন
- ●কোষাধ্যক্ষ ০১ জন
- ●সহকারী কোষাধ্যক্ষ ০২ জন
- ●প্রচার সম্পাদক ০৫ জন
- ●সমাজ কল্যাণ সম্পাদক ০৫ জন
- ●শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ০৫ জন
- ●দাওয়াহ সম্পাদক ০৪
- ●ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক ০৩ জন
- ●ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ০৪ জন
- ●বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ০১ জন
- ●দফতর সম্পাদক ০১ জন
- ●ক্রীড়া সম্পাদক ০১ জন
- ●সাংস্কৃতিক সম্পাদক ০১ জন
- ●তথ্য ও গবেষণা সম্পাদক ০১ জন
- ●স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ০১ জন
- ●আইন বিষয়ক সম্পাদক ০১ জন
- ●কার্যকরী সদস্য ১১ জন
▾অনুচ্ছেদ-১৪। কার্যকরী পরিষদের সদস্যদের দায়িত্ব, কার্যাবলী ও যোগ্যতা
সভাপতি:
১। সংগঠনের প্রধান হিসেবে বিবেচিত হবেন।
২। সংগঠনের সকল সভায় সভাপতিত্ব করবেন।
৩। সংগঠনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বে থাকবেন।
৪। সভাপতির স্বাক্ষর ছাড়া কোন প্রস্তাবই অনুমোদিত হবে না।
৫। সভাপতি সভা পরিচালনার পূর্ণ দায়িত্বে থাকবেন।
৬। সংগঠনের স্বার্থে ও কল্যাণে যে কোন প্রকার দায়িত্ব পালন করবেন।
৭। কোন সভায় কোন সিদ্ধান্তের ব্যাপারে সম-সংখ্যক ভোট পড়লে সভাপতি একটি কাস্টিং ভোট প্রদান করবেন।
৮। বিশেষ প্রয়োজনে জরুরী সভা আহ্বান করবেন।
৯। নির্বাহী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের করণীয় ও কার্যাবলী নির্ধারণ করবেন।
১০। উপদেষ্টা পরিষদের পরামর্শক্রমে ও সহ-সভাপতি ও মহাসচিব এর সহযোগীতায় সংগঠনের গঠনতন্তের প্রয়াজনীয় সংযোজন ও বিয়োজন করবেন।
সিনিয়র সহ-সভাপতি:
সভাপতির অনুপস্থিতিতে সিনিয়র সহ-সভাপতি কার্যকরী পরিষদের স্বাভাবিক দায়িত্ব পালন করবেন । সভাপতির অনুপস্থিতিতে বা সভাপতি পদত্যাগ করলে বা পালনে অসমর্থ হলে সিনিয়র সহ-সভাপতি সভাপতির কাজ চালিয়ে যাবেন ।
সহ-সভাপতি:
সিনিয়র সহ-সভাপতির অবর্তমানে সহ-সভাপতি তার স্থলাভিষিক্ত হয়ে কাজ চালিয়ে যাবেন।
মহাসচিবঃ
২। সকল প্রকার যোগাযোগ, চিঠি লেখা ও চিঠিপত্র ইস্যুর ক্ষেত্রে তিনি স্বাক্ষর প্রদান করবেন।
৩। সংগঠনের কার্যক্রম, কর্মসূচি ও প্রকল্প প্রস্তাবনা ও বাস্তবায়ন এবং নির্বাহী পরিষদের সদস্যদের সাথে সমন্বয় সাধন করবেন।
৪। সংগঠনের সকল প্রকার চিঠিপত্র, কাগজপত্র, তথ্য ও দলিল রক্ষণাবেক্ষণ করবেন।
৫। প্রশাসন প্রকল্প তৈরি, বাজেট তৈরির কার্যক্রম বাস্তবায়ন ও মূল্যায়নে সহযোগীতা করবেন।
৬। সুষ্ঠু প্রশাসন ব্যবস্থার স্বার্থে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য খন্ডকালীন কর্মচারী নিয়োগ,কর্মচুক্তি ও ছাঁটাইয়ের চূড়ান্ত ক্ষমতার অধিকারী হবেন। তবে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তক্রমে ব্যবস্থাগ্রহণ করবেন।
৭। সকল ধরণের সভার কার্যবিবরণী লিপিবদ্ধ রাখার ব্যবস্থা করবেন।
৮। সংগঠনের সার্বিক সকল নির্বাহী ও সাধারণ সদস্যদের সাথে যোগাযোগ আলাপ-আলােচনা এবং পরামর্শ বজায় রাখবেন। সংগঠনের বার্ষিক রিপোর্ট ও বাজেট পেশ করবেন।
৯। সভাপতির সাথে আলোচনা করে সভা আহ্বানের দিন ,তারিখ,সময় ও স্থান নির্ধারণসহ আলোচ্যসূচী উল্লেখ করে বিজ্ঞপ্তি বিতরণের ব্যবস্থা করবেন।
১০। অর্থ সম্পাদক কর্তৃক মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক জমা খরচের হিসাব প্রস্তুত করিয়ে নিবেন এবং যথাযথ সভায় অনুমোদন ও পেশ করার ব্যবস্থা নিবেন।
যুগ্ম মহাসচিব / সহ-মহাসচিব:
মহাসচিব এর দায়িত্ব পালনে যুগ্ম মহাসচিব/সহঃ মহাসচিব (ক্রমানুসারে) তাঁকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন এবং মহাসচিব এর অনুপস্থিতিতে বা অবর্তমানে যুগ্ম মহাসচিব/সহঃ মহাসচিব (ক্রমানুসারে) তাঁর সকল দায়িত্ব ও কর্তব্য পালন করবেন ।
সাংগঠনিক সম্পাদকঃ
১। সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
২। সংগঠনের কার্যক্রমে স্থীরতা প্রকাশ পেলে এর কারণ নিণয় করে তা দূরীকরণের জন্য সভাপতি/মহাসচিব এর সাথে আলোচনাপূর্বক করণীয় নির্ধারণ করবেন।
৩। সংগঠনের কোন সদস্যের অনুপস্থিতি বা সংগঠনের স্বার্থ বিরোধী কোন কাজ নির্ণয় ও সমস্যাসমূহ দেখে সংগঠনের স্বার্থে সবাইকে তা অবহিত করবেন।
৪। সাংগঠনিক সম্পাদক সংগঠনকে শক্তিশালী করার জন্য সর্বদা নিয়োজিত থাকবেন।
৫। সংগঠন কোন হুমকির শিকার হলে সেটি সভাপতিকে অবগত করবেন।
৬। সংগঠনের শৃঙ্খলা এবং ব্যাপ্তি ঘটানোর জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করাই তার প্রধান কাজ।
সহঃ সাংগঠনিক সম্পাদকঃ
সাংগঠনিক সম্পাদককে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং তাঁর অবর্তমানে দায়িত্ব পালন করবেন ।
কোষাধ্যক্ষ/ অর্থ সম্পাদকঃ
তিনি সংগঠনের তহবিল রক্ষণাবেক্ষণ করবেন এবং বার্ষিক হিসাব নিরীক্ষার ব্যবস্থা করবেন । কার্যকরী পরিষদ ও সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নিরীক্ষিত বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ করবেন । তিনি প্রয়োজনীয় খরচ বাবদ সর্বোচ্চ ৫০০০/= (পাঁচ হাজার ) টাকা পর্যন্ত কাছে রাখতে পারবেন।
প্রচার সম্পাদকঃ
১। সংগঠনের বিকাশ সাধনের জন্য সংগঠন হতে ঘোষিত প্রচারপত্র , পোস্টার এবং বক্তব্য অত্র সংগঠনের সদস্যদের মধ্যে পৌছে দেয়া প্রচার সম্পাদকের কাজ।
২। সংগঠন হতে সকল প্রকাশনার ডিজাইন, তথ্য সংগ্রহ, প্রুফ দেখা সম্পন্ন করে থাকবেন।
৩। সংগঠনের বাহ্যিক প্রচারে বেশি গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রস্তাব নির্বাহী সভায় উপস্থাপন করবেন।
৪। প্রয়োজন অনুযায়া সংবাদ সম্মেলন ও গোলটেবিল আলােচনার ব্যবস্থা করবেন।
৫। সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান বা কার্যক্রমের সময় পুরো জেলাময় প্রচারের ব্যবস্থা করবেন এবং তা যথাযথ হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন।
৬। বিভিন্ন সামাজিক গণমাধ্যমে সংগঠনের প্রচারণার দায়িত্বও তার অধীনে।
৭। সংগঠনের বিভিন্ন খবর পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করা তার দায়িত্ব।
ত্রান ও পুনর্বাসন সম্পাদকঃ
ত্রান ও পুনর্বাসন সম্পাদককে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং তাঁর অবর্তমানে দায়িত্ব পালন করবেন ।
সমাজ কল্যাণ সম্পাদকঃ
শীত বস্ত্র বিতরণ, অসহায় মুমুর্ষ রোগীর চিকিৎসা, গরিব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদানসহ নানাবিধ সমাজ কল্যানমূলক কাজ ইত্যাদি দায়িত্ব পালন করা ।
দাওয়াহ সম্পাদকঃ
ধর্মীয় বিভিন্ন দিবস সঠিকভাবে আয়োজন ও পালনের জন্য ধর্ম সম্পাদক ব্যবস্থা গ্রহণ করবেন এবং বিভিন্ন অঞ্চলে সংগঠনের পক্ষে দাওয়াহ দিবেন। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন ।
কার্যকরী সদস্যঃ
সভাপতির পরামর্শ ও নির্দেশক্রমে এবং কার্যকরী কমিটির সিধান্ত অনুযায়ী সংগঠনের সকল কাজে অংশ গ্রহণ করবেন । কার্যকরী সদস্যগণ সংগঠনের কার্যকরী ও সাধারণ পরিষদের সভায় উপস্থিত সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহনে তাদের মতামত প্রদান করবেন । সংগঠনের কার্যক্রম গতিশীল ও গৃহীত কার্যক্রম বাস্তবায়নে কার্যকরী পরিষদ কর্তৃক তাদের উপর অর্পিত যে কোন দায়িত্ব পালন করবেন ।
▾অনুচ্ছেদ-১৫। সভার বিবরণ
(ক) বার্ষিক সাধারণ সভা: প্রতিবছর একবার এ সভা অনুষ্ঠিত হবে । মহাসচিব সভাপতির অনুমোদনক্রমে ৭২ ঘণ্টার জরুরি নোটিশে বিশেষ সাধারণ সভা আহ্বান করবেন । এ সভার প্রস্তাব উপস্থিত সদস্যের সংখ্যাগরিষ্ট ভোটে পাশ হবে ।
(খ) কার্যকরী পরিষদ সভা: তিন মাস পর পর এ সভা অনুষ্ঠিত হবে । মহাসচিব, সভাপতির সাথে পরামর্শ করে সভার আলোচ্যসূচি, তারিখ, সময় ও স্থান নির্ধারণ করবেন । সভা অনুষ্ঠানের কমপক্ষে ৫ (পাঁচ) দিন আগে নোটিশ দিয়ে মহাসচিব যে কোন সময় পরিষদের সভা আহ্বান করবেন ।
(গ) সভার কোরাম: বার্ষিক সাধারণ সভা, কার্যকরী পরিষদ সভা এবং সাধারণ সভায় সংগঠনের ১/৩ অংশ সদস্যর উপস্থিতিতে কোরাম হবে । কোরামের অভাবে নির্দিষ্ট তারিখে এ সভা না হলে সভা মুলতবি হয়ে যাবে এবং পরবর্তী নির্ধারিত কোন তারিখে কোরাম স্বাপেক্ষে অনুষ্ঠিত হবে ।
▾অনুচ্ছেদ-১৬। অনাস্থা প্রস্তাব
সংগঠনের যে কোন সদস্য কম্পক্ষে ১/৩ অংশ সদস্যর লিখিত সমর্থনসহ কার্যকরী পরিষদ / পরিষদের যে কোন সদস্যের বিরুদ্ধে অনাস্থা আনতে পারবে । এ ধরনের অনাস্থা প্রস্তাব কারণসহ অবশ্যই মহাসচিব কিংবা সভাপতির কাছে লিখিতভাবে পেশ করতে হবে ।
মহাসচিব ১৫ দিনের মধ্যে সংগঠনের সাধারণ সভা আহ্বান না করলে অনাস্থা প্রস্তাবকারী ও তাঁর সমর্থকগন সংগঠনের সদস্যের অথবা সদস্যের ৩০ দিনের নোটিশ দিয়ে সভার আয়োজন করবে ।
অনাস্থা প্রস্তাব বিবেচনার ক্ষেত্রে সংগঠনের মোট সদস্যের ২/৩ অংশ সদস্য কর্তৃক আনিত প্রস্তাব গৃহীত হলে কার্যকরী পরিষদ সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে অথবা সংগঠনের সংশ্লিষ্ট সদস্য তৎক্ষনাত পদচ্যুত হবেন অথবা কার্যকরী পরিষদ সংগঠনের কাজ পরিচালনা করতে ব্যর্থ হয় বা অক্ষমতা প্রকাশ করে তবে, এমন পরিস্থিতিতে কার্যকরী পরিষদ বিলুপ্ত হবে। এমন পরিস্থিতিতে ঐ সাধারণ সভাতেই " এডহক কমিটি " গঠিত হবে । তবে উক্ত এডহক কমিটি ১ মাসের মধ্যে সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত কার্যকরী পরিষদ গঠন করার বাবস্থা করবেন ।
উক্ত কার্যকরী পরিষদ গঠিত হওয়ার পর " এডহক কমিটি " নব নির্বাচিত কার্যনির্বাহীর নিকট দায়-দায়িত্ব বুঝাইয়া দিবে ।
উক্ত নির্বাচিত কমিটির মেয়াদ হবে ২ বৎসর।
▾অনুচ্ছেদ-১৭। কমিটি, এডহক কমিটি গঠন
সময়ে সময়ে কার্যকরী পরিষদ সংগঠনের গঠনতন্ত্রের মধ্য থেকে নিয়মিত বিভিন্ন কার্যাবলী আয়োজনের জন্য কমিটি, এডহক, উপ কমিটি, গঠন করবে। এ সকল কমিটি সংগঠনের গঠনতন্ত্রের মধ্যে থেকে কার্যাবলী করবে ও কার্যকরী পরিষদের নিকট জবাবদিহী করবে। কার্যকরী পরিষদ সংগঠনের স্বার্থ পরিপন্থী ও আর্থিক ক্ষতির সাথে সংশ্লিষ্টতার কারনে তা বাতিল বা পূনর্গঠন করতে পারবে। তাদের কাজের সীমারেখা নির্ধারন করে দিবে।
(ক) প্রতি এক বছর পর পর বা কার্যকরী পরিষদে মতামতের ভিত্তিতে পুনর্মিলনির আয়োজন করা। অর্থাৎ নির্বাচিত কমিটি তার মেয়াদ কালে একটি করে পুনর্মিলনির আয়োজন করতে সচেষ্ট থাকবে।
(খ) সংগঠনের কোনো সদস্যের মধ্যে যে কেউ সংগঠনের কোন কার্যক্রমে ভালো করবে তাদেরকে প্রতি বছর সংবর্ধনা দেওয়া।উপরন্ত কোন কাজের শেষে কার্যকরী পরিষদের নিকট রিপোর্ট পেশ করবে।কার্যকরী পরিষদ তা সাধারণ পরিষদকে জানাবে।
▾অনুচ্ছেদ-১৮। বিশেষ কমিটি
সংগঠনের কাজে সবার সাথে আলোচনা করার জন্য বিশেষ সভা করার জন্য উচ্চ ক্ষমতাশালী বিশেষ কমিটি গঠন করা হবে।
▾অনুচ্ছেদ-১৯। গঠনতন্ত্র সংশোধন
গঠনতন্ত্রের সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধনের জন্য কোন সদস্য গঠনতন্ত্রের উপর সংশোধনী প্রস্তাব আনতে চাইলে কম পক্ষে ৩ ব্যাচের ১৫ জন সদস্য মিলে লিখিত ভাবে প্রস্তাব আনতে পারবেন । উক্ত সংশোধনী প্রস্তাব প্রথমে কার্যকরী পরিষদের সভায় অনুমোদন করাইতে হবে । কার্যকরী পরিষদের অনুমোদন স্বাপেক্ষে উক্ত সংশোধনী সংগঠনের সাধারণ সভায় ২/৩ অংশের সম্মতিক্রমে অনুমোদন করা যাবে ।
১. আইন ও বিধির ক্ষেত্রে : অত্র
গঠনতন্ত্রে যাহা কিছুই উল্লেখ থাকুক না কেন, উক্ত কার্যক্রম দেশের প্রচলিত আইন কানুন অনুযায়ী হবে।